Monday, May 11, 2026

শেষপর্যন্ত স্মার্টফোন ত্যাগ করে বোতাম টেপা ফোনে ফিরলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয়!

Date:

Share post:

ফোনে আড়িপাতা নিয়ে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী । পেগাসাস কাণ্ডের পর রাজ্যের বনমন্ত্রী আর ভরসা রাখতে পারলেন না অত্যাধুনিক প্রযুক্তির ওপর। শেষপর্যন্ত স্মার্টফোন ত্যাগ করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এত দিন নয় নয় করে ৫টি স্মার্ট ফোন ব্যবহার করতেন তিনি। সবক’টিই ত্যাগ করেছেন জ্যোতিপ্রিয়। ফিরে গিয়েছেন পুরনো বোতাম টেপা ফোনে।

তিনি জানিয়েছেন , আর হোয়াটসঅ্যাপ মেসেজ নয়, চিঠির মাধ্যমেই তথ্য আদান-প্রদান করবেন। তিনি বলেন, চারিদিক থেকে আতঙ্ক গ্রাস করছে। দলনেত্রী নিজের ফোনের ক্যামেরার উপর লিউকোপ্লাস্ট লাগিয়ে রেখেছেন। তাতেই বুঝলাম সবচেয়ে নিরাপদ হচ্ছে বোতাম টেপা ফোন। তাই স্মার্টফোন ছাড়লাম।
শুধু কী তিনি নিজে? নিজের দফতরের আধিকারিক এবং কর্মীদেরও স্মার্টফোনের ব্যবহার কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন জ্যোতিপ্রিয়। হাতে চিঠি লেখার অভ্যাস রপ্ত করতে নির্দেশ দিয়েছেন সকলকে।
গত ২২ জুলাই মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যত আধুনিক ফোন তত বেশি বিপদ। তাই সাবধান হতে হবে সকলকে। যা কথা বলার সামনাসামনি বলতে হবে। এর পরেই জ্যোতিপ্রিয় স্মার্টফোন ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
মন্ত্রীর কটাক্ষ, এই হল আসল ডিজিটাল ইন্ডিয়ার ছবি!

 

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...