Wednesday, May 13, 2026

মোহনবাগান দিবস: “বারুইপুর মেরিনার্স”-এর রক্তদান শিবির

Date:

Share post:

২৯ জুলাই, ঐতিহাসিক মোহনবাগান দিবস (Mohunbagan Day) উপলক্ষে “বারুইপুর মেরিনার্স” (Baruipur Mariners)-এর তরফ থেকে একটি রক্তদান শিবিরের (Blood Donation Camp) আয়োজন করা হয়। করোনা বিধি মেনে বারুইপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের সোনারতরী কমিউনিটি হলে এই কর্মসূচি ঘিরে এলাকার মোহনবাগান সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়।
বারুইপুর মেরিনার্স-এর সম্পাদক আর্য রায়, অয়ন, দিব্যজ্যোতি, কল্লোল, শ্রীনিক প্রমূখ সদস্যদের এমন আয়োজন করতে পেরে আপ্লুত ।এই বছর এই রক্তদান দ্বিতীয় বছরে পা রাখলো। রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। করোনা পরিস্থিতিতে রক্তসংকট এর কারণেই এই রক্তদান শিবিরের আয়োজন করা। এছাড়াও বারুইপুরে মোহনবাগানের এই ফ্যান ক্লাবটির
সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। সবুজ পৃথিবীর লক্ষ্যে “গাছ লাগান প্রাণ বাঁচান”, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...