Thursday, May 14, 2026

টি-২০ সিরিজ জয় শ্রীলঙ্কার, ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে জয় লঙ্কানদের

Date:

Share post:

টি-২০( t-20) সিরিজ জয় শ্রীলঙ্কার( srilanka)। ভারতের ( india) বিরুদ্ধে ৭ উইকেটে জয় লঙ্কানদের। এই জয়ের ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই প্রথম সিরিজ হারতে হল ভারতীয় ক্রিকেট দলকে।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নামে ভারতীয় দল। ম‍্যাচের শুরুতেই একের পর এক ধাক্কা খায় টিম ইন্ডিয়া। শূন্য রানে আউট হন অধিনায়ক শিখর ধাওয়ান। ১৪ রানে আউট হন রুতুরাজ। ৯ রানে আউট হন দেবদুত পাড্ডিকল। শূন‍্য রানে আউট হন সঞ্জু স‍্যামসন। কিছুটা লড়াই চালান কুলদীপ যাদব। ২৩ রান করেন তিনি। ১৬ রান করেন ভুবনেশ্বর কুমার। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নেন হাসারাঙ্গা। দুটি উইকেট নেন শানাকা। একটি করে উইকেট নেন চ‍্যামেরা এবং মেন্ডিস।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে ২৩ রান করেন ধনঞ্জয় সিলভা। ১২ রান করেন অভিস্কা। ১৮ রান করেন ভানুকা। ভারতের হয়ে তিন উইকেট নেন রাহুল চ‍্যাহার।

আরও পড়ুন:চুক্তিজট কাটাতে আইনজীবী পার্থসারথি সেনগুপ্তকে দায়িত্ব ইস্টবেঙ্গলের

 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...