Thursday, May 14, 2026

দেশে ফের বাড়ল সংক্রমণের হার, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৫৫

Date:

Share post:

তৃতীয় ঢেউয়ের(third wave) একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারত। বিশেষজ্ঞদের বারবার সতর্ক বার্তার পর গত কয়েক দিনের দৈনিক পরিসংখ্যান সে দিকেই ইঙ্গিত করছে। বিগত ২৪ ঘন্টায় দেশে ফের বেড়েছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের(health ministry) তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ২৩০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা বৃহস্পতিবারের তুলনায় সামান্য হলেও বেশি। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪ জন। পাশাপাশি ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। সব মিলিয়ে দেশে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ২১৭ জন।

একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪২ হাজার ৩৬০ জন। ফলস্বরূপ অ্যাক্টিভ কেসের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে বলে দাবি করা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন। যা মোট আক্রান্তের ১.৩০ শতাংশেরও কম। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭ লক্ষ ৪৩ হাজারের বেশি মানুষ। এছাড়া করোনার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম অস্ত্র ভ্যাকসিন দেশে এখনো পর্যন্ত দেওয়া হয়েছে ৪৫ কোটি ৬০ লক্ষ ৩৩ হাজার ৭৫৪ জনকে।

আরও পড়ুন:বিহারের কাটিহারে গুলি করে হত্যা করা হল মেয়রকে, তদন্তের দাবিতে সরব চিরাগ

পাশাপাশি তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের নিরিখে সবচেয়ে বেশি দুশ্চিন্তা বাড়িয়েছে দক্ষিনের রাজ্য কেরল। জানা যাচ্ছে গোটা দেশের মোট সংক্রমণের প্রায় অর্ধেক এই রাজ্যে। আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে প্রতিবেশী রাজ্য কর্ণাটকেও।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...