Thursday, May 14, 2026

দিনহাটায় বোমা বিস্ফোরণ, গুরুতর জখম তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাই

Date:

Share post:

দিনহাটার(dinhata) নাজিরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন তৃণমূল(TMC) কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ভাই। রাতে দিনহাটা থানার বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরগঞ্জ এলাকায় পঞ্চায়েত সদস্যের ভাই প্রবীর বসু(Prabir Basu)।

আরও পড়ুন:দেশে ফের বাড়ল সংক্রমণের হার, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৫৫

জানা গিয়েছে, স্থানীয় একটি ধান মিলের মালিক প্রবীর বসু। বৃহস্পতিবার রাতে লোডশেডিংয়ের সময় মিল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। তখনই পায়ে বোমা লেগে বিস্ফোরণ ঘটে। ঘটনায় গুরুতর জখম হন প্রবীর। আহত অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা। পরে কোচবিহারে স্থানান্তরিত করা হয় তাঁকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কে বা কারা ওই অল্প সময়ের মধ্যে শাসক দলের পঞ্চায়েত সদস্যের ভাইয়ের বাড়িতে বোমা রেখে গিয়েছে সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...