Tuesday, June 9, 2026

করোনার চতুর্থ ঢেউয়ে ডেল্টা স্ট্রেনে মৃত্যু মিছিল পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে

Date:

Share post:

এদেশে এখনও করোনার তৃতীয় ঢেউ আসেনি। তাইতেই কপালে ভাঁজ সরকারের। অথচ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে এরই মধ্যে থাবা বসিয়েছে চতুর্থ ঢেউ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, এই চতুর্থ ঢেউয়ের কারণ করোনা ভাইরাসের ডেল্টা রূপ।
হু (WHO) জানিয়েছে, পশ্চিম এশিয়ার ২২টি দেশের মধ্যে ইরান, ইরাক, তিউনিসিয়া, লিবিয়া-সহ ১৫টি দেশেই করোনার এই ডেল্টা রূপের সন্ধান পাওয়া গিয়েছে। তবে একই সঙ্গে হু জানিয়েছে, যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের কেউই টিকা নেননি।
যদিও তবে হু জানিয়েছে, টিকাকরণের ক্ষেত্রে গাফিলতিই পশ্চিম এশিয়ার এই চতুর্থ ঢেউয়ের কারণ। তাদের কথায়, করোনার টিকা সংগ্রহ আর মজুত করার ক্ষেত্রে এই দেশগুলি যতটা আগ্রহ দেখিয়েছে ততটা টিকাকরণে দেখায়নি। পশ্চিম এশিয়ায় ৪ কোটি ১০ লক্ষ মানুষের টিকাকরণ হয়েছে। যা মোট জনসংখ্যার মাত্র সাড়ে পাঁচ শতাংশ।
শুক্রবার পশ্চিম এশিয়ায় হু-এর আঞ্চলিক প্রধান চিকিৎসক আহমদ আল মান্ধারি বলেন, পশ্চিম এশিয়ায় আমরা এখন চতুর্থ ঢেউয়ের কবলে।

 

Related articles

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...