Saturday, June 27, 2026

বাসুলিয়ার ক্ষতিগ্রস্ত লকগেট সংস্কারের উদ্যোগ বিধায়কের

Date:

Share post:

টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাসুলিয়ার গলাপুল ও অমৃতবেড়িয়া এলাকা ।
ভরা বর্ষায় জলস্তর বাড়ায় খুলে দেওয়া হয়েছে লকগেট । বেশ কয়েকটি লকগেট ভেঙে পড়েছে ।
অতি সুরক্ষিত লকগেট উপচে এলাকার মধ্যে জল ঢুকে পড়েছে । হুগলি নদীতে এমন রেকর্ড উচ্চতার জলোচ্ছ্বাস এর আগে ঘটেনি বলে কর্তৃপক্ষের দাবি। প্লাবিত হয়েছে হুগলি নদীর তীরবর্তী বন্দর, জেটি, বিভিন্ন কারখানা এবং গ্যাস ও অয়েল টার্মিনাল। জলের তলায় চলে যাওয়ায় বিকল হয়ে যায় বহু যন্ত্রপাতি। শিল্পশহরের নদী তীরবর্তী ওয়ার্ডগুলি কার্যত এক কোমর জলের তলায় চলে যায়। বিভিন্ন শিল্প সংস্থায় নদী সংলগ্ন ক্যানেলের জল ঢুকে কাজ ব্যাহত হয়েছে । পুরসভার এলাকায় নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে ।
মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী শুক্রবার ক্ষতিগ্রস্ত লগগেট পরিদর্শন করেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে লকগেটগুলি প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দেন তিনি ।

 

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...