Wednesday, February 25, 2026

বিরোধীদের বিক্ষোভের জের, বাদল অধিবেশন সংক্ষিপ্ত করতে পারে কেন্দ্র

Date:

Share post:

লাগাতার বিরোধীদের বিক্ষোভের জেরে কার্যত অচল সংসদ(parliament)। নিয়ম করে প্রতিদিন অধিবেশন শুরুর কিছুক্ষণ পরই মুলতুবি হয়ে যাচ্ছে সংসদ। যেহেতু সংসদে কোনও কাজ হচ্ছে না তার ফলে অপচয় রুখতে এবার দ্রুত অধিবেশন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে সরকার। অন্তত তেমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত।

দু’সপ্তাহ পার হয়ে গিয়েছে সংসদের বাদল অধিবেশনের। তবে এখনো পর্যন্ত সেভাবে কোনওরকম কাজ এগোয়নি। পেগাসাস ইস্যুকে(Pegasus issue) হাতিয়ার করে প্রতিদিন উত্তপ্ত হয়েছে লোকসভা ও রাজ্যসভা। বিরোধী দল চায় সংসদের দুই কক্ষ পেগাসাস ইস্যুতে আলোচনা করুক সরকার। তবে সরকারের দাবি, পেগাসাস কোনও ইস্যুই নয়। এই টালমাটাল পরিস্থিতিতে সংসদের কাজ শিকেয় উঠেছে। লোকসভাতে এখনও পর্যন্ত মোট পাঁচটি বিল পাস করাতে পেরেছে শাসক দল। হাল খারাপ রাজ্যসভারও। চলতি অধিবেশনে ৫০ ঘণ্টা কাজের সময়ের মধ্যে প্রায় ৪০ ঘণ্টা নষ্ট হয়েছে বিক্ষোভের জেরে।

আরও পড়ুন:কেন্দ্রের নয়া বিলে চূড়ান্ত বিপদে সপরিবার যৌনকর্মী মহিলারা

এমন চরম টালমাটাল পরিস্থিতির মাঝে কিভাবে অধিবেশন চালানো যায় শুক্রবার সেই ইস্যুতে মন্ত্রীদের সঙ্গে সংসদের বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পেগাসাস জট ছাড়াতে অবিলম্বে রাস্তা খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। এদিকে এক কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বিরোধীরা যেভাবে সংসদের কাজ বন্ধ করে বিক্ষোভ নেমেছে তাতে সময় ও অর্থের অপচয় হচ্ছে। এ অবস্থায় এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে আগামী সপ্তাহে যদি বিরোধীরা এভাবে সংসদের কাজে বাধার সৃষ্টি করতে থাকে তাহলে নির্ধারিত সময়ের আগেই শেষ করে দেওয়া হতে পারে অধিবেশন।

 

spot_img

Related articles

কলকাতায় দুই দিনের জাতীয় প্যাকেজিং সম্মেলন, পরিবেশবান্ধব উদ্ভাবনে জোর আইআইপি-র

বিশ্বজুড়ে প্যাকেজিং শিল্প যখন ডিজিটাল রূপান্তর ও পরিবেশগত দায়বদ্ধতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই কলকাতায় শুরু হতে চলেছে এক...

বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণাবর্ত: তাপমাত্রার হেরফের হবে না

সোমবার মধ্যরাত থেকে হওয়া বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের নিম্নমুখী। মঙ্গলবারের থেকে তাপমাত্রা নামল বুধবার। আগামী তিনদিন এমনই...

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...