Sunday, April 26, 2026

কারশেডে জল জমায় রবিবারও বাতিল একাধিক ট্রেন

Date:

Share post:

রাজ্যে বিধিনিষেধের ফলে একেই বন্ধ লোকাল ট্রেন (Train)। দূরপাল্লার ট্রেন যা চলছে তাও গত কয়েকদিন ভারী বৃষ্টিতে (Rain) ব্যাহত। আগেই একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বৃষ্টি থেমে গেলেও রবিবার কারশেডে জল জমে থাকায় ২৩টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে যেমন ভিন রাজ্যে যাওয়ার ট্রেন রয়েছে, তেমনই আছে বেশ কয়েকটি ইন্টারসিটি এক্সপ্রেস (Intercity Express)। রামপুরহাট, সিউড়ি, মালদার মতো বেশ কিছু জায়গায় যাওয়ার ইন্টারসিটি এক্সপ্রেসগুলিও বাতিল করা হয়েছে।

একনজরে যে যে ট্রেন বাতিল

মালদা টাউন- হাওড়া স্পেশাল
হাওড়া- আসানসোল স্পেশাল
হাওড়া- রামপুরহাট স্পেশাল
রামপুরহাট- হাওড়া স্পেশাল
হাওড়া – মালদা টাউন স্পেশাল
সিউড়ি- হাওড়া স্পেশাল
হাওড়া- সিউড়ি স্পেশাল
হাওড়া- প্রয়াগরাজ রামবাগ স্পেশাল
হাওড়া- ধানবাদ স্পেশাল
রাধিকাপুর- হাওড়া স্পেশাল
হাওড়া- ভাগলপুর স্পেশাল
ভাগলপুর- হাওড়া স্পেশাল
হাওড়া- জামালপুর স্পেশাল
হাওড়া- রাজেন্দ্রনগর স্পেশাল (টি)
কাটিহার- হাওড়া স্পেশাল
কাঠগোদাম- হাওড়া স্পেশাল
হাওড়া- যোগী নাগারি ঋষিকেষ স্পেশাল
ধানবাদ- হাওড়া স্পেশাল
হাওড়া- আজিমগজ স্পেশাল
আজিমগজ- হাওড়া স্পেশাল
হাওড়া- রাধিকাপুর স্পেশাল
হাওড়া- ধানবাদ স্পেশাল

টিকিয়াপাড়া কারশেডে জল জমে থাকায় অটোমেটিক সিগনালিং সিস্টেম পুরোপুরি কাজ করছে না। ফলে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেন কিংবা স্টাফ স্পেশাল ট্রেন দাঁড় করিয়ে রাখতে হয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে যাবে বলেই আশা রেল কর্তৃপক্ষের।

 

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...