Monday, May 18, 2026

অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন সতীশ কুমার

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সের ( Tokyo Olympics )কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন সতীশ কুমার( satish kumar) । এদিন তিনি হারলেন উজবেকিস্তানের বাখোদির জালোলোভের কাছে। রবিবার কোয়ার্টার ফাইনালে সতীশকে ০-৫ হারিয়ে দেন বাখোদির। তবে এদিন ম‍্যাচ হারলেও আপামর ভারতবাসীর মন কেড়েছেন সতীশ। ১৪টি সেলাই নিয়ে বাখোদির বিরুদ্ধে লড়ে গেলেন সতীশ কুমার। কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। সতীশের হারের সঙ্গে সঙ্গেই অলিম্পিক্স থেকে ছেলেদের বক্সিং থেকে বিদায় নিল ভারত।

ম‍্যাচে শুরু থেকেই দাপট দেখান বাখোদির। তাঁর আত্মবিশ্বাসের সামনে যেন হার মানতে হল সতীশকে। ম‍্যাচে এদিন সবসময় একটি হাত চালিয়ে সতীশকে ব্যস্ত রেখে, অন্য হাতে সতীশের মুখে পাঞ্চ করতে থাকলেন বাখোদির। তাঁর ম‍্যাচ দেখে বোঝাই যাচ্ছিল, শুরু থেকেই জয়ের বিশ্বাস নিয়েই যেন নেমেছিলেন ৯১ কেজি বিভাগের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার।

কিন্তু কোয়ার্টার ফাইনালে সতীশের লড়াইকে কুর্নিশ জানাচ্ছে সমর্থকরা। ইচ্ছে থাকলে আগেই ম‍্যাচ ছেড়ে দিতে পারতেন সতীশ। কিন্তু ম‍্যাচ না ছেড়ে চোট নিয়েও লড়াই চালিয়ে গেছেন ভারতীয় এই বক্সার।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...