Saturday, May 2, 2026

কুলতলিতে নয়ানজুলিতে পিকআপ ভ্যান, মৃত্যু ৬ শ্রমিকের

Date:

Share post:

ভোররাতে দুর্ঘটনায় (road accident) মৃত্যু হল ৬ শ্রমিকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (south 24 parganas) বারু্‌ইপুরের কুলতলি এলাকার রাধা বল্লভপুর মল্লিকপুর। রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, প্রচন্ড গতিতে ছুটে চলা একটি পিকআপ ভ্যান বাক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরো বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরার কথা ছিল ওই ২৭ জন শ্রমিকের। একটি পিকআপ ভ্যানে করে যাচ্ছিলেন তাঁরা। প্রচন্ড গতিতে ছুটে চলা পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে নেওয়ার মুখে সজোরে একটি পোস্টে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বকুলতলা থানার পুলিশ। আহতদের নিমপীঠ গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

Related articles

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...