Sunday, March 15, 2026

ত্রিপুরা সীমান্তে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জওয়ান

Date:

Share post:

ত্রিপুরায় বাংলাদেশ-ভারত সীমান্তে টহলদারির সময় বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় শহিদ হন ২ বিএসএফ জওয়ান। নিহতদের মধ্যে একজন বিএসএফের সাব-ইন্সপেক্টর ছিলেন। মঙ্গলবার সকালে আগরতলা থেকে ৯০ কিলোমিটার দূরে ত্রিপুরার ঢালাই জেলায় এই ঘটনাটি ঘটে। এনএলএফটি জঙ্গিরা হামলা করেছে বলে জানা গেছে।

এদিন সকালে ত্রিপুরার ধালাই জেলায় চৌমানু পুলিশ স্টেশনের কাছে আরসি নাথ বর্ডার আউটপোস্টে বিএসএফের জওয়ানরা টহল দেওয়ার সময় আচমকা জঙ্গি হামলা হয় বলে খবর। বিএসএফ সূত্রে জানা গিয়েছে শহিদ সাব ইনস্পেকটরের নাম ভুরু সিং ও কনস্টেবলের নাম রাজ কুমার। পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অরিন্দম নাথ জানিয়েছেন, হামলার সময় এই দুই জওয়ানই সীমান্তে টহলদারি চালাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, জঙ্গিরা আগে থেকেই ওই এলাকায় গা ঢাকা দিয়েছিল বলে অনুমান করা হচ্ছে। তবে হামলার পরে তারা পালিয়ে যায়।

বিএসএফের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গিদের সঙ্গে বিএসএফের গুলির লড়াই চলে। তখনই বিএসএফের দুই জওয়ান আহত হন এবং পরে তাঁদের মৃত্যু হয়। রক্তের দাগ দেখে জওয়ানরা অনুমান করছেন, গুলির লড়াইয়ে জঙ্গিরাও জখম হয়েছে। জঙ্গিদের ধরতে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

 

spot_img

Related articles

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...