Monday, May 18, 2026

৩৪ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার নবগ্রাম থানার (Nabagram PS) পোমিয়া ৩৪ নম্বর জাতীয় সড়কে (NH34) মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয় ৪ জনের। আহত বেশ কয়েকজন। সঙ্কটজনক অবস্থায় আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

এদিকে, পথ দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে স্থানীয়রা বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নবগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, এদিন সকালে বেশ কিছু মানুষ বহরমপুরে কাজে যাওয়ার উদ্দেশ্যে পোমিয়া মোড়ে একটি ছোট গাড়িতে উঠছিল। তখন পিছন থেকে বেপরোয়া গতিতে অন্য একটি ছোট গাড়ি সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related articles

খেলাধুলোর উন্নতির জন্য লিয়েন্ডারকে প্রয়োজন, জেনিফার শেষকৃত্যে বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...