Sunday, May 3, 2026

অলিম্পিকের মঞ্চে বলিউডের গানে নাচ মহিলা সাঁতারুদের! কিন্তু কেন?

Date:

Share post:

এবার টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) মঞ্চে বাজল বলিউডের জনপ্রিয় গান (Bollywood Song)। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) অভিনীত ‘’আজা নাচলে’’ (Aja Nachle) গানের তালে নাচলেন ইজরায়েলের (Isreal) দু-জন মহিলা সাঁতারু (Women Swimmers)।

ঠিক কী ঘটেছিল?

 

অলিম্পিকে আর্টিস্টিক সাঁতার ছিল। যার মধ্যে একটি ইভেন্টের নাম “ডুয়েট ফ্রি রুটিন”। যার প্রাথমিক রাউন্ডের লড়াইয়ে নেমেছিলেন ইজরায়েলের ওই দুই মহিলা সাঁতারু ইডেন ব্লেখার ও শেলি ববরিস্কি। প্রতিযোগিতার নিয়ম হল কোনও মিউজিক বা কোনও গানের সঙ্গে নীল জলে পারফর্ম করতে হবে সাঁতারুদের। এবার ইজরায়েলি ব্লেখার ও ববরিস্কি পারফর্ম করলেন মাধুরি দীক্ষিত অভিনীত ‘’আজা নাচলে’’ ফিল্মের টাইটেল ট্র্যাকের সঙ্গে। বলিউডের গান অলিম্পিকসের মঞ্চে। তাও আবার কোনও প্রতিযোগিতায়। নিমেষে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

 

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...