Wednesday, June 3, 2026

পিএসজিতে মেসি! জল্পনা তুঙ্গে

Date:

Share post:

লা-লিগার ( La-liga) আর্থিক নিয়মবিধির জেরে লিওনেল মেসির (messi)সঙ্গে চুক্তিবৃদ্ধি করতে পারেনি বার্সেলোনা( Barcelona)। তাই গত বৃহস্পতিবারই এফসি বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করেছেন এলএমটেন। এরপরই শুরু হয় জল্পনা, আগামী মরশুমে কোন দলের জার্সি গায়ে চাপাতে চলেছেন আর্জেন্তাইন সুপারস্টার?

সম্ভাবনা যা, তাতে পিএসজিতেই ( psg) যাচ্ছেন লিওনেল মেসি। এমনটাই জানাচ্ছে এক সংবাদসংস্থা। রিপোর্ট অনুযায়ী, কেবলমাত্র পিএসজিই নাকি  আগ্রহ দেখিয়েছে মেসিকে সই করানোর জন্য। দুই বছরের প্রাথমিক চুক্তিতে মেসিকে অফার দিয়েছে নেইমারের ক্লাব। সেখানে আরও এক বছর চুক্তিবৃদ্ধির অপশন রয়েছে। যা খবর, তাতে আগামী মঙ্গলবারই প্যারিসের ঐতিহ্যশালী আইফেল টাওয়ারের সামনে মেসির পিএসজি আগমণের খবর ঘোষণা করবেন স্বয়ং কাতারের খলিফা বিন হামাদ।

সত‍্যি কি আগামী মরশুমে পিএসজির জার্সির গায়ে চাপাতে চলেছে লিও? সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

আরও পড়ুন:পরপর চার অলিম্পিক্সে স্বর্ণপদক পেয়ে রেকর্ড গড়লেন কুস্তিগীর মিহেইন লোপেজ

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...