Thursday, May 7, 2026

কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার বার্তা ডেরেকের

Date:

Share post:

রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (rajya sabha MP Derek O’Brien) রবিবার সকালে তাঁর টুইটারে (Twitter) একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহবান জানিয়েছেন। ডেরেক লিখেছেন , “মিস্টার মোদি কাম লিসেন টু আস “। এখানে ” আস” বলতে তিনি সমস্ত বিরোধী দলের একত্রিত হওয়ার দিকেই ইঙ্গিত করেছেন। তিন মিনিটের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে সংসদের ভিতরেও কীভাবে বিরোধীরা একজোট হয়ে বিভিন্ন ইস্যুতে সরকার পক্ষকে কোণঠাসা করে চলেছেন।

 

ভিডিওটিতে দেখা গেছে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে প্রশ্ন তুলেছেন যে, গত ১৪ দিন ধরে তারা পেগাসাস ইস্যু নিয়ে আলোচনার জন্য উদগ্রীব । কিন্তু সরকারপক্ষ সেদিকে নজর না দিয়ে একটার পর একটা বিল পাশ করে চলেছেন। তাঁর মতে সরকারপক্ষ এই বিলগুলো পরেও পাস করতে পারে কারণ এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পেগাসাস নিয়ে আলোচনা। একই ভাষায় প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ও । তিনিও বলেছেন পার্লামেন্টের মধ্যে বাকস্বাধীনতা থাকা দরকার যেটা সংবিধান স্বীকৃত। একইভাবে আরজেডি, সপা, শিবসেনা, এনসিপি সহ সমস্ত বিরোধীরা পার্লামেন্টের ভিতরে ও বাইরে পেগাসাস সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একজোট হয়ে কেন্দ্রকে কোণঠাসা করতে চাইছে।

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...