Thursday, May 7, 2026

“সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি, ইংল‍্যান্ডের বিরুদ্ধেও তাই করছি,” বললেন বুমরাহ

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড ( India-england)প্রথম টেস্টে দুরন্ত পারফরম্যান্স যশপ্রীত বুমরাহের( jaspreet bumrah)। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে ( world test championship final) নিজেকে মেলে ধরতে ব‍্যর্থ হলেও, ইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়ে নিয়েছে ৯ উইকেট। ইংরেজদের বিরুদ্ধে তাঁর বোলিংএ মুগ্ধ ক্রিকেটপ্রমীরা। ম‍্যাচ শেষে নিজের প‍ারফরম‍্যান্স মুখ খুললেন যশপ্রীত বুমরাহ।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,” বোল করার ধরন খুব বেশি যে পাল্টাতে হয়েছে, তা নয়। পরিবর্তন করতে হয়েছে মানসিকতায়। শেষে কী হবে না ভেবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। খেলাটাকে উপভোগ করেছি নিজের ক্ষমতার উপর ভরসা রেখে। নতুন কিছু শেখার চেষ্টা করি। আগামী দিনেও এই লক্ষ‍্য থাকবে আমার।”

আজ ভারত-ইংল‍্যান্ড প্রথম টেস্টের পঞ্চম দিন। জয়ের জন্য ভারতের প্রয়োজন আর ১৫৭ রান। জয়ের ব‍্যাপারে আশাবাদী বুমরাহ। বুমরাহ বলেন, “খেলতে নামলে জেতার জন্যই নামা উচিত। তবে আমরা এখনই অত দূরের দিকে দেখতে রাজি নই। প্রতিটা সেশন ধরে খেলব। সকালে একটা ভাল শুরু দরকার আমাদের। আশাকরি আমাদের পক্ষেই ম‍্যাচের ফলাফল হবে।”

আরও পড়ুন:আইপিএলে বিদেশি ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় নিয়ে নতুন নিয়ম করল বিসিসিআই

 

Related articles

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...