Thursday, May 7, 2026

ত্রিপুরা: অভিযোগপত্র দেখাতে না পারায় পুলিশের সঙ্গে তুমুল বচসা অভিষেকের

Date:

Share post:

মহামারি আইন লঙ্ঘনের অভিযোগ তুলে গ্রেফতার করা হয়েছে ১৪ জন তৃণমূল নেতা কর্মীকে। তাদের পাশে দাঁড়াতেই রবিবার খোয়াই থানায় উপস্থিত হয়েছেন অভিষেক সহ তৃণমূলের(TMC) প্রতিনিধিদল। থানাতেই পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), ব্রাত্য বসু, কুণাল ঘোষ, দোলা সেনরা। বচসা চলাকালীন থানাতেই জ্ঞান হারিয়ে পড়ে যান তৃণমূলের যুব নেতা সুদীপ রাহা।

জানা গিয়েছে, বিজেপির(BJP) হামলার শিকার হওয়া তৃণমূল নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার নাম করে শনিবার তাদের থানায় নিয়ে আসে পুলিশ। তারপরই গ্রেফতার করা হয় তৃণমূলের ১৪ জন নেতাকর্মীকে। রবিবার খোয়াই থানায় গিয়ে তৃণমূলের যুব নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রতিনিধি দল। পাশাপাশি, পুলিশের কাছে অভিযোগপত্র দেখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে পুলিশ তা দেখাতে পারেনি। এর জেরেই থানার অন্দরে বিবাদ চরমে ওঠে। প্রশ্ন তোলা হয়, গতকাল রাত থেকে তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতার করা হলেও কেন তাদের খেতে দেওয়া হয়নি এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়। যদিও পুলিশের তরফ থেকে এর কোনও জবাব পাওয়া যায়নি। বচসা চলাকালীন থানার মধ্যেই অসুস্থ হয়ে পড়ে যান তৃণমূলের যুব নেতা সুদীপ রাহা।

এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে রীতিমতো সরব হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের কর্মীদের বিরুদ্ধে যদি মহামারি আইন প্রয়োগ করা হয়, তা হলে বাইরে বিজেপির যে কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছেন, কালো পতাকা দেখাচ্ছেন তাঁদেরকেও এই আইনের আওতায় আনা উচিত। এটা মঙ্গলগ্রহ নাকি? ভারতবর্ষের আইন কি চলবে না এ রাজ্যে? এখানে জোর জবরদস্তি চালানো হচ্ছে। নৈরাজ্য, অরাজকতা চলছে ত্রিপুরা জুড়ে। উত্তর ভারতের নেতারা ত্রিপুরার মানুষকে পুতুলের মতো নাচাচ্ছেন। এখানে আর বিপ্লব দেবের আইন চলবে না। আপনারা লিখে রাখুন ১৭ মাস পরে বিপ্লবের সরকার বিদায় নিচ্ছে।”

আরও পড়ুন:থানা ঘিরেছে বিজেপির গুন্ডাবাহিনী, পুলিশ ঠুঁটো জগন্নাথ: উদ্বেগ প্রকাশ ব্রাত্য-কুণাল-দোলার

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন কুণাল ঘোষ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যতক্ষণ না তৃণমূল নেতা কর্মীকে মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। অন্যায় ভাবে ওদের গ্রেফতার করা হয়েছে। আমাদের ছেলেদের আগরতলা যাওয়ার কথা ছিল পুলিশ নিরাপত্তা দেওয়ার নাম করে এখানে এনে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে। ওরা জানে না অন্যায় করেছে তাই কোনও প্রশ্নের উত্তর দিতে পারছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন আমরা সকলেই এখানে আছি। বাইরে বিজেপি গুন্ডাবাহিনী থানা ঘিরে রেখেছে।

 

Related articles

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...