Thursday, May 7, 2026

বাগান ব্রিগেড ছেড়ে ইউরোপের পথে সন্দেশ ঝিঙ্গান

Date:

Share post:

সম্ভবত এটিকে মোহনবাগান( Atk mohunbagan) ছাড়তে চলেছেন সন্দেশ ঝিঙ্গান( Sandesh Jhingan)। সম্ববনা যা, তাতে ক্রোয়েশিয়ার(Croatian)একটি প্রথম ডিভিশনের ক্লাব, এইচএনকে সিবেনিকে (Hnk sibenik)যোগ দিতে চলেছেন সন্দেশ।

সূত্রের খবর, ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের এই ক্লাবের প্রস্তাব ইতিমধ্যেই মেনে নিয়েছেন বাগান ব্রিগেডের এই তারকা ডিফেন্ডার। এবং আগামী কয়েক দিনের মধ্যে ক্রোয়েশিয়া গিয়ে সেখানে চুক্তিতে সই করবেন সন্দেশ।

এটিকে মোহনবাগানের সঙ্গে পাঁচ বছরের চুক্তি থাকলেও চুক্তিতে একটি শর্ত ছিল যে, ইউরোপের কোনও ক্লাবে খেলার সুযোগ পেলে সন্দেশকে ছেড়ে দেবে মোহনবাগান। মোহনবাগানের সাথে চুক্তির নিয়ম অনুসারে, সিবেনিক ফ্রি ট্রান্সফারে সই করাতে পারবে সন্দেশকে।

চলতি ক্রোয়েশিয়ান লিগে নবম স্থানে রয়েছে সিবেনিক। ২০১৯-২০ মরশুমে দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে প্রথম ডিভিশনে এসেছে সিবেনিক।

আরও পড়ুন:“সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি, ইংল‍্যান্ডের বিরুদ্ধেও তাই করছি,” বললেন বুমরাহ

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...