Saturday, May 16, 2026

বায়োপিকে অনীহা, এবার ৯০ মিটার দূরত্বে বর্শা ছোড়াই পরবর্তী পরিকল্পনা নীরজের

Date:

Share post:

নিজের প্রথম অলিম্পিকেই অসাধ্য সাধন করেছেন নীরজ চোপড়া। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতে দেশকে ইতিহাস রচনা করার সুযোগ দিয়েছেন ২৩ বছরের অ্যাথলিট। টোকিও গেমস থেকেই নিজের পরবর্তী লক্ষ্য বেঁধে নিয়েছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। জানিয়ে দিয়েছেন, এবার ৯০ মিটার দূরত্বে বর্শা ছোঁড়াই তাঁর পরিকল্পনা।অলিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্টে সর্বাধিক ৯০.৫৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়ার রেকর্ড রয়েছে। আগামী বছরগুলিতে আরও পরিশ্রম করে নিজেকে ওই উচ্চতায় নিয়ে যেতে চান ২৩ বছরের ভারতীয় অ্যাথলিট।

আরও পড়ুন- শেষ সপ্তাহে রণকৌশল ঠিক করতে খাড়গের বাড়িতে বৈঠকে তৃণমূলসহ ১৫ বিরোধীদল
২০২২ সালেই অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়ান গেমস ও কমলওয়েলথ গেমস। দুই টুর্নামেন্টে তিনি ভাল পারফরম্যান্স করতে আগ্রহী সোনার ছেলে।টোকিও গেমসের সোনাজয়ী অ্যাথলিট এক টেলিভিশন সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই নিজের বায়োপিক নিয়ে তিনি কিছু ভাবছেন না।
তাঁর এই সাফল্যের কৃতিত্ব বিশেষ দুই ব্যক্তিকে দিয়েছেন স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জেতা নীরজ চোপড়া ।জার্মান কোচ উয়ে হনের সুদক্ষ প্রশিক্ষণের পাশাপাশি টোকিও অলিম্পিকে সোনা জয়ের ক্ষেত্রে কোচ কিয়াউস বার্তোনিয়েতজকে কৃতিত্ব দিয়েছেন ২৩ বছরের অ্যাথলিট।
নীরজের বক্তব্য, টেকনিকে জোর দেন কিয়াউস এবং শক্তিতেই গুরুত্ব দিতেন উয়ে।
টোকিও অলিম্পিক থেকে পাওয়া সোনার পদক দেশের কিংবদন্তি অ্যাথলিট প্রয়াত মালখানা সিংকে উৎসর্গ করেছেন আর্মি ম্যান নীরজ। একই সঙ্গে পিটি উষা সহ দেশের প্রাক্তন কিংবদন্তি অ্যাথলিটদের প্রতিও নিজের আনুগত্য জানাতে ভোলেন নি।

 

 

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...