Monday, May 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে “ম্যাডাম” সম্বোধন করে চিঠি বাংলার বিজেপি বিধায়কের! কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

প্রধানমন্ত্রীকে (PM) নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি (Letter) লিখেছেন রঘুনাথপুরের (Raghunathpur) বিজেপি বিধায়ক (BJP MLA) তথা আইনজীবি বিবেকানন্দ বাউরি (Vivekananda Bauri)। তাঁর দলের শীর্ষ নেতা, দেশের প্রধানমন্ত্রী, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মোদিকে চিঠি লিখতেই পারেন বিজেপি বিধায়ক। কিন্তু তিনি এটা কী করলেন?
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “ম্যাডাম” (Respected Madam) সম্বোধন করে চিঠি লিখলেন বিবেকানন্দ বাউরি! আর সেই চিঠি  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ট্রোলের শিকার  হতে শুরু করেছে বিজেপি বিধায়ক। যদিও চিঠির বিষয়ে বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজই ঘাটাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী

তবে বিষয়টি নিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল (TMC)। পুরুলিয়া (Purulia) জেলা তৃণমূলের সাধারন সম্পাদক হাজারি বাউরি এই ঘটনার পর কটাক্ষ করে বলেন, ‘‘আসলে বিবেকানন্দবাবু আতঙ্কে ভুগছেন। কারন, উনিও জেনে গেছেন আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। তখন চিঠি লিখতে গেলে ম্যাডাম সম্বোধন করতে হবে। এখন থেকে তাই বিবেকানন্দ বাবু ও বিজেপি বিধায়করা প্রধানমন্ত্রীকে চিঠি লেখার সময় “ম্যাডাম বলাটা অভ্যাস করছেন।’’


Related articles

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...