Friday, February 27, 2026

ব্যর্থতার মাঝেই সাফল্য ইসরোর, চাঁদে ফের জলের খোঁজ দিল চন্দ্রযান ২

Date:

Share post:

ইসরোর(ISRO) চন্দ্রযান ২(chandrayaan 2) চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করতে না পারলেও মহাকাশযানের অরবিটার(Orbitar) এখনও চাঁদের কক্ষপথে ঘুরে চলেছে। আর সেখান থেকেই বড় সাফল্য পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ‘ব্যর্থ’ চন্দ্রযান ২ মিশনে ফের একবার চাঁদের মাটিতে হাইড্রক্সিল ও জলের অনুর(water molecule) সন্ধান মিলল।

জানা গিয়েছে, চাঁদের ২৯ থেকে ৬২ ডিগ্রি উত্তর অক্ষাংশে চন্দ্রযান ২ এর পর্যবেক্ষণকালে অরবিটারের থাকা ইনফ্রারেড স্পেকট্রোমিটার চাঁদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বিশ্লেষণ করে। পৃথিবীর উপগ্রহের মাটিতে ঠিক কত পরিমাণে ধাতু রয়েছে তা পরীক্ষা করতে গিয়েই হাইড্রক্লিল ও জলের অনুর সন্ধান পাওয়া গিয়েছে। ফলে মিশন চন্দ্রযান 2 ব্যর্থ হলেও এই সাফল্যে উজ্জীবিত বিজ্ঞানীরা। চন্দ্রপৃষ্ঠে যে জলের অনুর সন্ধান পাওয়া গিয়েছে তার প্রেক্ষিতে বিজ্ঞানীদের দাবি, সূর্য রশ্মি বাতাসের সঙ্গে মিশে বিক্রিয়ার ফলে এই জলের মলিকিউলস গুলি তৈরি হয়েছে। বলার অপেক্ষা রাখে না, এই তথ্য নিশ্চিত ভাবে চাঁদের নানান অজানা দিক খুলে দিতে সক্ষম হবে।

আরও পড়ুন:ইউপিএসসি-র ‘বিতর্কিত’ প্রশ্নপত্র নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার

উল্লেখ্য, ২০১৯ সালে চাঁদে অবতরণের সময় গতির সমস্যার জেরে ভেঙে পড়ে লেন্ডার বিক্রম। তবে মহাকাশযানের অরবিটার এখনো সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। ইতিমধ্যেই বহু ছবি ফেসবুকে পাঠিয়েছে এই অরবিটার। এবার সেখান থেকেই উঠে এলো চমকপ্রদ তথ্য।

advt 19

 

spot_img

Related articles

তৃণমূলের মহিলা ব্রিগেটের জোড়া কর্মসূচি: ‘বসন্ত আজ বঙ্গে’ ও ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’

মহিলাদের নিয়ে জোড়া কর্মসূচি ঘোষণা করল তৃণমূল (TMC)। শুক্রবার, ‘বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে’ ও ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’...

নির্বিঘ্নে শেষ উচ্চ মাধ্যমিক, মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ সংসদ সভাপতির

নির্বিঘ্নে শেষ হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) চতুর্থ সেমিস্টার। এই বছর প্রথম সেমিস্টার সিস্টেমের...

আবার প্রমাণিত গ্রেফতারি রাজনৈতিক অস্ত্র, কেজরির বেকসুর খালাসে বিজেপিকে তোপ তৃণমূলের

নির্বাচনের আগে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধী রাজ্যের উপর চাপিয়ে দেওয়ার যে রাজনৈতিক ষড়যন্ত্র বরাবর বিজেপির মোদি সরকার...

উদয়পুরে গাঁটছড়া বেঁধে হায়দরাবাদে উড়ে গেলেন রশ্মিকা-বিজয়

বৃহস্পতিবার গাঁটছড়া বেঁধেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)। রাজস্থানের (Rajasthan)...