Wednesday, May 6, 2026

কলকাতা পুরসভার হাত ধরে চলতি মাসেই শুরু হবে কালীঘাট স্কাইওয়াকের কাজ

Date:

Share post:

সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে কালীঘাট (Kalighat) স্কাইওয়াকের (Sky Walk) কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকেই কালীঘাট মন্দিরের মূল প্রবেশ পথের দোকানপাট, নির্মাণগুলি ভাঙার কাজ শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই হকার্স কর্নার ও ফুটপাতের দোকানদারদের কালীঘাট মন্দিরের সামনের রাস্তা থেকে হাজরা পার্কে সরানোর কাজ শুরু হয়েছে। প্রায় ৩৫০ মিটার দীর্ঘ এবং ১০ মিটার প্রশস্ত ওই স্কাইওয়াক নির্মাণের জন্য প্রাথমিক খরচ ধরা হয়েছে ২০০ কোটি টাকা। এই প্রকল্পের নকশা ও অন্যান্য কাজ সম্পূর্ণ হয়েছে। এবার স্কাইওয়াক নির্মাণ শুরুর অপেক্ষা।
২০১৮ সালে কালীঘাটে স্কাইওয়াকের পরিকল্পনা করা হয়। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যেপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের আদলে কালীঘাটে স্কাইওয়াক নির্মাণের পরিকল্পনা নেয় কলকাতা পুরসভা (KMC)। কিন্তু একাধিক জটিলতায় কাজ আটকে যায়। সমস্যা সমাধানে হাজরা পার্কে ১৭৪ জন হকারকে অস্থায়ী দোকানও তৈরি করে দেয় পুরসভা।
কিন্তু তাতেও সমস্যা মেটেনি। লটারির মাধ্যমে স্টল বণ্টন নিয়ে অসন্তোষ তৈরি হয় হকারদের মধ্যে। তাঁদের সঙ্গে আলোচনা করে সেই জট কাটান পুরসভার বর্তমান মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার (Debasish Kumar)।
হকারদের দাবি প্রসঙ্গে ফিরহাদ জানিয়েছেন, বহুদিনের স্বপ্নের প্রকল্পের বাস্তবায়ন হতে চলেছে। স্কাইওয়াক নির্মাণ সম্পূর্ণ হলে এই এলাকার চেহারাই পাল্টে যাবে। হাজরা পার্কের অস্থায়ী মার্কেট নিয়ে পুরসভাই শহরজুড়ে প্রচার করবে। প্রয়োজনে বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়ে মানুষকে তা জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি আগামী বছর পুজোর আগেই স্কাইওয়াকের একাংশের কাজ শেষ করে শপিংমলের আদলে  হকার্স কর্নার করে দেওয়ার চেষ্টা করা হবে।


Related articles

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...