Monday, June 22, 2026

স্বাধীনতা দিবসের ভাষণে অলিম্পিক্সে অংশ নেওয়া সকল ভারতীয় ক্রীড়াবিদদের কুর্নিশ মোদির

Date:

Share post:

লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) অংশ নেওয়া সকল ভারতীয় ক্রীড়াবিদদের কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি( Narendra Modi)। ‘ওঁরা শুধু আমাদের মন জয় করেননি, ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।’  ঠিক এই ভাবেই নীরজ চোপড়া( Neeraj chopra), মীরাবাই চানু( Mirabai chanu), মেরিকমদের( Merykom) উদ্দেশে বললেন মোদি।

এদিন লালকেল্লায় স্বাধীনতা দিবসের দিন জাতীর উদ্দেশ্যে ভাষণের সময় মোদি বলেন, “টোকিও অলিম্পিক্সে যে সব অ্যাথলিট আমাদের গর্বিত করেছেন, তাঁরা আজ আমাদের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন। দেশবাসীকে বলব, আজ ওঁদের কৃতিত্বকে সাধুবাদ জানাতে। ওঁরা শুধু আমাদের মন জয় করেননি, ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।”

এরপাশাপাশি তিনি বলেন,” আগে খেলাধুলোকে গুরুত্ব দেওয়া হত না। নতুন শিক্ষানীতিতে খেলাকে অতিরিক্ত বিষয় হিসেবে দেখা হবে না। এটিকে পঠনপাঠনের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা হোক বা খেলাধুলো, বোর্ডের পরীক্ষা হোক অলিম্পিকস মেডেল, আমাদের মেয়েরা দারুণ প্রদর্শন করেছে।”

আরও পড়ুন:ক্ষমা চাইলেন ভিনেশ, সন্তুষ্ট নয় কুস্তি ফেডারেশন

 

Related articles

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...