Sunday, June 21, 2026

হামলায় ভীত নই: ‘খেলা হবে’ দিবসে ত্রিপুরায় ফুটবল খেলে বার্তা তৃণমূল সাংসদের

Date:

Share post:

ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে না- ত্রিপুরা এগিয়ে প্রথমদিনই কথা জানিয়েছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তাঁর ওপর হামলার পর ধারাবাহিকভাবে তৃণমূলের উপর হামলা চলছে বিপ্লব দেবের (Biplab Dev) রাজ্যে। রবিবার, ২ তৃণমূল সাংসদের ওপর হামলা হয়েছে একাধিকবার। কিন্তু পরের দিন সকালেই ত্রিপুরা (Tripura) জুড়ে ‘খেলা হবে দিবস’ পালন করতে ময়দানে নেমে পড়েন তৃণমূল (Tmc) সাংসদরা।  ত্রিপুরার মাটিতে ফুটবল পায়ে নেমে পড়লেন ফুটবলার-সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। সঙ্গে ছিলেন সাংসদ আবু তাহের (Abu Taher) ও অর্পিতা ঘোষ (Arpita Ghosh)।
ত্রিপুরার একাধিক জায়গায় তৃণমূলের তরফে খেলা হবে দিবস পালিত হচ্ছে। বহু জায়গায় বাধা দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব। সোমবার, সকাল সকাল জার্সি পরে আগরতলার রাস্তায় নামেন তৃণমূল সাংসদরা। বনমালীপুর থেকে আস্তাবল ময়দান প্রায় ৩ কিমি রাস্তা মিছিল করে তৃণমূল। রাজপথেই বল পায়ে দেখা যায় সাংসদদের।
এরপর আগরতলার স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে ফুটবল খেলেন তৃণমূল সাংসদরা। খেলা দেখতে হাজির হন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষ। তৃণমূল সাংসদ ও কর্মীরা দুটো দলে ভাগ হয়ে খেলা শুরু করেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ত্রিপুরার সুস্থ সাংস্কৃতিক পরিবেশ নষ্ট করে দিচ্ছে বিজেপি।

advt 19

Related articles

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...