Saturday, March 14, 2026

আফগানিস্তানে বন্ধ হল ভারতীয় দূতাবাস, দেশে ফেরান হচ্ছে ভারতীয় রাষ্ট্রদূতকে

Date:

Share post:

আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সোমবার রাতে কাবুলের ভারতীয় দূতাবাসটি ‘কার্যত’ বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। দূতাবাসে কর্মরত সকল কর্মীকে দেশে ফেরানোর ব্যবস্থা করেছে কেন্দ্র বলে জানা গেছে।

আরও পড়ুন:‘ওরা আমাদের হত্যা করতে আসছে, দয়া করে চুপ থাকবেন না’, কাবুলের ভিডিয়ো পোস্ট করে আর্জি চিত্র পরিচালক
এর আগেও তালিবানদের হাতে একাধিক বার আক্রান্ত হয়েছেন ওই ভারতীয় দূতাবাসের কর্মীরা।তাই আফগানিস্তান তাদের দখলে চলে যাওয়ায় ভারতীয়দের সেখানে রাখতে চাইছে না দিল্লি। আমেরিকার সেনা প্রত্যাহার পর্ব শুরু হওয়ার পর থেকেই আফাগানিস্তানের বিভিন্ন প্রদেশের দখল নিতে শুরু করেছিল তালিবান। তারই প্রেক্ষিতে এর আগে আফগানিস্তানের কন্দহর, হেরাট এবং মাজার-ই-শরিফের তিনটি ভারতীয় কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে কর্মরত কূটনীতিক ও অন্যান্য কর্মীদের ভারতে ফেরত আনা হয়েছিল।
সোমবারও সামরিক বাহিনীর বিমান আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনে। জানা গেছে এখন থেকে সেখানে কাজ করবেন শুধু আফগান কর্মীরা।

advt 19

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...