Friday, May 15, 2026

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নীচেই, স্বস্তি দিয়ে কমল মৃত্যুও

Date:

Share post:

প্রতিনিয়ত কোভিড গ্রাফ ওঠানামা করলেও দেশের দৈনিক সংক্রমণ গতকালের ঘরেই রয়েছে। গতকালের তুলনায় অনেকটাই কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। গোটা অতিমারি পর্বে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৩ হাজার ৯৬৪ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৫৭ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় দু’হাজার কম। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লক্ষ ৯৩ হাজার ২৮৬ জন। এখনও পর্যন্ত সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। দক্ষিণের এই রাজ্যে কোনওভাবেই সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। দৈনিক সংক্রমণের অর্ধেকের বেশি সংক্রমণ রয়েছে এই রাজ্য। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্ত হয়েছেন মোট ২০ হাজার ২২৪ জন।।এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬৫ জন।এরপরেই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা ও পশ্চিমবঙ্গ।
তবে সংক্রমণ ৪০ হাজারের নীচে থাকায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। দেশে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৬১ হাজার ৩৪০ জন।

advt 19

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...