Thursday, May 14, 2026

পুরনো ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে একশো বছরে পা দিল দক্ষিণ কলকাতার দ্বিতীয় বারেয়ারি দুর্গাপুজো

Date:

Share post:

আড়ম্বর নেই। নেই থিমের বালাই। শুধু তিথি নক্ষত্র মিলিয়ে খুঁটি পুজো করা কলাবউ স্নান করানো থেকে বিসর্জন অবধি পুরো দুর্গাপুজো করা হয় সাবেকি নিয়ম মেনে। শুরু থেকে এভাবেই ‘ভবানীপুর সার্বজনীন ধর্মপ্রসারিণী সমিতি’-র বারেয়ারি পুজো হয়ে আসছে। এবছরে এই পুজোর শতবার্ষিকী বর্ষপূর্তি উদযাপিত হবে। নিয়ম মেনে আগামিকাল সকাল ১১টায় খুঁটি পুজো করবেন পুজো উদ্যোক্তারা।

আরও পড়ুন:অনাস্থা রুখতে কড়া পদক্ষেপ নয়া সভাপতির

১৯২২ সালে আদি গঙ্গার পাশে মুখার্জী ঘাটে প্রথম এই বারোয়ারি দুর্গাপুজো শুরু করেন চক্রবেড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক বগলাচরণ ঘোষ। কথিত রয়েছে এটিই দক্ষিণ কলকাতার দ্বিতীয় বারোয়ারি দুর্গাপুজো।  ১৯২২ সালে লালবিহারী বন্দ্যোপাধ্যায়, শশীভূষন নন্দী, রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, যতীন্দ্রনাথ দাস, মণিমোহন অঙ্কুর, চুনীলাল মুখার্জী, বীরেশ্বর চট্ট্যোপাধ্যায়য়ের উদ্যোগে পুজো শুরু হয়। তারপর থেকেই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রাচীন ঐতিহ্য বহন করে সাবেকি নিয়মে এই সার্বজনীন পুজো চলে আসছে।

ষষ্ঠীর দিন আদিগঙ্গায় কলাবউ স্নান করানো থেকে শুরু করে নবমীতে  কুমারি পুজো সবকিছুই অতি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পুজো করেন পুজো কমিটির কর্তারা। একেবারে সাবেকি নিয়ম মেনে আদিগঙ্গায় স্নান সেরে মাকে অঞ্জলি দেওয়ার রীতিও এখানে আজও প্রচলিত। পুজো উদ্যোক্তাদের মতে তাঁদের পুজো বারোয়ারি পুজো বলে প্রচলিত হলেও বাড়ির ঠাকুরের মতোই নিয়ম-নিষ্ঠা মেনে ভক্তি ভরে পুজো করা হয়। বাড়ির ঠাকুরের তুলনায় কোনও অংশে কম নয় তাঁদের মা দুর্গা। বরং জাগ্রত দেবী বলেই পুজোর জোগাড়ে খামতি রাখেন না পুজো কমিটির কর্তারা।

advt 19

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...