Thursday, April 30, 2026

‘শরণার্থীর বেশে সন্ত্রাসবাদী চাই না’, আফগানিস্তান ইস্যুতে বার্তা পুতিনের

Date:

Share post:

রাশিয়ার(Russia) পার্শ্ববর্তী দেশগুলোতে আফগানিস্তানের(Afghanistan) শরণার্থীদের রাখা নিয়ে আলোচনা চলছিল বিগত কয়েকদিন ধরে। এই প্রেক্ষিতে রবিবার বিবৃতি দিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)। স্পষ্ট ভাবে তিনি জানিয়ে দিলেন, রাশিয়ার পার্শ্ববর্তী দেশ গুলিতে শরণার্থীর ভেকধারী জঙ্গিদের(Terrorist) আমরা চাই না।

পশ্চিমী দেশগুলির এই সংক্রান্ত ভাবনা প্রসঙ্গে পুতিন জানান, যদি এই সকল শরণার্থীর ভিসা আমেরিকা ও ইউরোপের দেশগুলোর জন্য দেওয়া হয়েছে তাহলে তাদের রাশিয়ার পার্শ্ববর্তী দেশগুলিতে হাইদর প্রয়োজনীয়তা কী? এদিন রাশিয়ার ক্ষমতাশালী দল ইউনাইটেড রাশিয়ার সদস্যদের কাছে তিনি প্রশ্ন করেন, “এর অর্থ কি এটাই যে ভিসা ছাড়াই এই সকল শরণার্থীদের রাশিয়ার পার্শ্ববর্তী দেশ গুলিতে পাঠানো হবে? সমস্যার সমাধানের জন্য এমন নির্লজ্জ পন্থা অবলম্বন করা হচ্ছে কেন?”

আরও পড়ুন:ভারত -আফগানিস্তান বাণিজ্য বন্ধ, টান পড়ছে ড্রাই ফ্রুটসের বাজারে , বাড়ছে দাম

উল্লেখ্য, গত সপ্তাহে সংবাদ সংস্থা রয়টার্সের তরফে একটি রিপোর্ট প্রকাশের আনা হয়েছিল। যেখানে দাবি করা হয় আফগান শরণার্থীদের ঠাঁই দেওয়ার জন্য আমেরিকা গোপনে একাধিক দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এর প্রেক্ষিতে পুতিন বলেন, তাদের কাছে খবর রয়েছে পূর্ববর্তী সোভিয়েত সংঘের দেশগুলিতে এই শরণার্থীদের পাঠানোর পরিকল্পনা হচ্ছে। এর তীব্র নিন্দা জানান তিনি। বলেন, “আমরা কখনোই শরণার্থীর বেশে সন্ত্রাসবাদি চাই না।”

advt 19

 

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...