Thursday, June 4, 2026

প্রয়াত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

চলে গেলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী সোনামন মুখোপাধ্যায়। শুক্রবার রাত পৌনে ৯টা নাগাদ তাঁর যোধপুর পার্কের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা লেখেন, ‘বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সহধর্মিণী সোনামন মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।’

আরও পড়ুন: কাবুল বিমানবন্দরে হামলাকারীদের ঘাঁটিতে ড্রোন হামলা পেন্টাগনের, নিহত মূল অভিযুক্ত

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ফুসফুসের রোগে আক্রান্ত ছিলেন সোনামন।সিওপিডি-র রোগী হিসাবে নিয়মিত চিকিৎসা চলত তাঁর। শুক্রবার রাত ৮টা নাগাদ হঠাৎ অসুস্থ বোধ করতে থাকেন তিনি। পালস রেট কমতে থাকায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তার আগেই মৃত্যু হয় সাহিত্যিক জায়ার।

ওপার বাংলায় জন্ম হলেও দেশভাগের সময়েই উত্তরবঙ্গে চলে আসে সোনামনের পরিবার।কোচবিহারেই বড় হওয়া, লেখাপড়া। সেখানেই শীর্ষেন্দুর সঙ্গে তাঁর পরিচয়, বিয়ে ও কলকাতায় চলে আসা।সোনামন ও শীর্ষেন্দুর দুই সন্তান। মৃত্যুর সময়ে স্বামী, কন্যা দেবলীনা, পুত্র সম্রাট, পুত্রবধূ সীমন্তিনী ও নাতনি নীরাজনা ছিলেন তাঁর পাশেই। পরিবারিক সূত্রে জানানো হয়েছে, শুক্রবার রাতে কেওড়াতলা শ্মশানে সোনামনের শেষকৃত্য সম্পন্ন হয়।

advt 19

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...