Tuesday, June 2, 2026

রাজ্যে বাড়ল করোনা বিধিনিষেধের সময়সীমা, খুলছে কোচিং সেন্টার

Date:

Share post:

ফের রাজ্যে বাড়ল করোনা বিধিনিষেধের সময়সীমা। ইতিমধ্যে নবান্নের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ জারি থাকবে। তবে শর্তসাপেক্ষে কোচিং সেন্টারগুলি খোলার ছাড় দেওয়া হয়েছে নয়া নির্দেশিকায়।

পূর্ববর্তী বিধিনিষেধের সময়সীমা ছিল চলতি মাসের শেষ দিন পর্যন্ত। নয়া নির্দেশিকায় বলা হয়েছে যে রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। একটি ক্ষেত্রে কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে। আর সেটি হল কোচিং সেন্টার। তবে সেক্ষেত্রেও মেনে চলতে হবে কিছু নির্দেশিকা। আর তা হল- মোট আসন সংখ্যার ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে চালু করা যাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং। সামাজিক দূরত্বের বিধি, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক।

তবে এবারও লোকাল ট্রেন চালানোর বিষয়ে কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে। ফলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে লোকাল ট্রেন বন্ধ থাকছে বলেই ধরে নেওয়া যেতে পারে। তবে পূর্বের সকল নিয়ম একই থাকছে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। কেবলমাত্র কোচিং সেন্টারের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বালুরঘাটে TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে হামলা, অভিযুক্ত বিজেপি advt 19

 

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...