Thursday, March 12, 2026

ছয় তারের তানপুরা: গুরুর প্রতি শ্রদ্ধা প্রবাসী শিষ‍্যার

Date:

Share post:

শতবর্ষ পালিত হচ্ছে কিরানা ঘরানার বিশিষ্ট শিল্পী পন্ডিত এ টি কাননের (A T Kanan)। বই লিখে গুরুকে শ্রদ্ধা জানালেন প্রবাসী বাঙালি চন্দ্রা চক্রবর্তী (Chandra Chakraborty)। পন্ডিত এ টি কানন ও তাঁর স্ত্রী বিশিষ্ট শিল্পী মালবিকা কাননের (Malabika Kanan) স্মরণে ‘ছয় তারের তানপুরা’ নামের বই প্রকাশ হল কলকাতা প্রেস ক্লাবে (Calcutta Press Club)। ছিলেন তবলাশিল্পী পন্ডিত কুমার বোস (Kumar Bose), সরোদিয়া পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার (Tejendranarayan Majumder) সহ বিশিষ্টরা।

বইটির লেখিকা চন্দ্রা চক্রবর্তী পন্ডিত এ টি কাননের ছাত্রী। গুরুর জন্ম শতবর্ষ পালনের অঙ্গ হিসাবে তাঁকে শ্রদ্ধা জানাতেই এই গ্রন্থ প্রকাশ বলে জানান চন্দ্রা। বর্তমান সময়ে এই ধরনের বই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারের। গুরুর প্রতি শিষ‍্যার এই শ্রদ্ধা প্রশংসনীয় বলে মত পন্ডিত কুমার বোসের। বইটির প্রকাশক বই চিত্র প্রকাশনা।

আরও পড়ুন:ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইদা’, নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আর্জি আবহাওয়াবিদদের

 

spot_img

Related articles

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...