Monday, May 18, 2026

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৫০০ কর্মী সমর্থক

Date:

Share post:

ভারতীয় জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক। রবিবার হাওড়ায় তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে এই যোগদানপর্ব হয়েছে৷ কংগ্রেসের এই কর্মী-সমর্থকদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। দেবলিনা দাস, দেবায়ন শেঠ-সহ কংগ্রেসের যুব সংগঠনের নেতৃবৃন্দ এদিন কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূলের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হন। অরূপ রায় বলেন, এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞে এখন থেকে এরাও সামিল হলেন। এদিনের যোগদান পর্বে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সদর চেয়ারম্যান লগনদেও সিং, জেলা সদর সভাপতি কল্যাণ ঘোষ, জেলা সদর যুব সভাপতি তুষারকান্তি ঘোষ, জেলা সদর আইএনটিটিইউসি সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার, তৃণমূল নেতা সৃষ্টিধর ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, অনুপ্লব ঘোষ প্রমুখ।

আরও পড়ুন- দলের জমি বিক্রি! শাস্তির মুখে পড়তে চলেছেন সিপিএমের রবীন রাই?

advt 19

 

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...