Tuesday, May 12, 2026

কাবুল ছাড়তে চাইলে ফেরানো হোক নিরাপদে, প্রস্তাব পাশ রাষ্ট্রপুঞ্জে

Date:

Share post:

যদি কোনও আফগান বা বিদেশী নাগরিক আফগানিস্তান ছাড়তে চান সেক্ষেত্রে তাদের নিরাপদে আফগানিস্তান(Afghanistan) ছাড়ার ব্যবস্থা করতে হবে, এই মর্মে প্রস্তাব পাস হলো রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে(UN security council)। সোমবার ১৩ টি দেশের সমর্থনে পাস হয়েছে এই প্রস্তাব। প্রস্তাবের বিপক্ষে কোন ভোট না পড়লেও রাশিয়া(Rassia) এবং চিন(China) এই ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি।

সোমবার কাবুল ছেড়েছে মার্কিন সেনাবাহিনী(American army)। আর সেই দিনই রাষ্ট্রপুঞ্জে পাশ হওয়া এই প্রস্তাবে বলা হয়েছে যে আফগান বা বিদেশি নাগরিকরা কাবুল (Kabul) ছাড়তে চাইছেন, তাঁদের নিরাপদে আফগানিস্তান ছাড়ার ব্যবস্থা করতে হবে। মহিলা, শিশু ও সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষার ওপরও জোর দেওয়া হয়েছে প্রস্তাবে। পাশাপাশি প্রস্তাব প্রসঙ্গে বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা(Harshvardhan Shringla) জানান, পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে আফগানিস্তানের মাটিকে অন্য দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলা ও জঙ্গিদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহার করতে দেওয়া যাবে না।

আরও পড়ুন:‘প্রাচীন ঐতিহ্য’ ফেরাতে মথুরায় মদ-মাংস বিক্রি নিষিদ্ধ করলেন যোগী আদিত্যনাথ

উল্লেখ্য, চলতি আগস্ট মাসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পৌরহিত্যের দায়িত্ব ছিল ভারতের ওপর। এই প্রস্তাব পাশের সময় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পৌরোহিত্য করেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

advt 19

 

Related articles

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...