Wednesday, June 3, 2026

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরেও পাশ ১০০ শতাংশ পরীক্ষার্থী

Date:

Share post:

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরেও ১০০ শতাংশ পরীক্ষার্থীই পাশ করলেন। মঙ্গলবার রোল নম্বর দিয়ে বিকেল তিনটে থেকে http://www.wbresults.nic.in/ এবং https://www.exametc.com/ ওয়েবসাইটের মাধ্যমে ফল জানানো হয়। প্রায় ১ লক্ষ পরীক্ষার্থীর ফল প্রকাশিত হয়।

আরও পড়ুন-ভ্যাকসিন ইস্যুতে আরও কড়া হয়ে একগুচ্ছ নির্দেশ নবান্নের, কুপন ছাড়া টিকা নয়

এদিন BA, BSc, BCom Honours, General ও মেজরের ষষ্ঠ সেমেস্টারের ফলপ্রকাশ হয়েছে। যাঁরা ১+১+১ পদ্ধতিতে পরীক্ষা দিয়েছেন তাঁদেরও চূড়ান্ত পরীক্ষার ফলপ্রকাশ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, সমস্ত পরীক্ষার্থীরা এবার ডিজিটাল মাধ্যমে পরীক্ষা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও রাজ্যের উচ্চ শিক্ষাদফতরের নির্দেশ অনুযায়ী ৩১ অগাস্টের মধ্যেই স্নাতকের ফল প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন-দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে বাদ মহাশ্বেতা দেবীর গল্প, রাজনৈতিক অভিসন্ধি দেখছেন অধ্যাপকরা

এদিন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেছেন, “করোনাকালে সিবিসিএস পদ্ধতিতে এই প্রথম চূড়ান্ত ফল প্রকাশিত হল। গোটা প্রক্রিয়া আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। তবে তা আমরা সফলভাবে সম্পন্ন করতে সমর্থ হয়েছি। বুধবার থেকে কলেজগুলিকে মার্কশিট দেওয়া হবে।”

advt 19

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...