Thursday, May 14, 2026

চাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে! নিশীথের নির্দেশে বোমা তৈরি করে হত হামলা

Date:

Share post:

চাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রাক্তন নেতা ফিরদৌস ইসলাম। ফিরদৌসের অভিযোগ, নিশীথ প্রামাণিক অসম থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে বোমা তৈরি করত৷ সেই বোমা রাখার দায়িত্ব ছিল ফিরদৌসের। একদিন মোটর সাইকেলে বোমা নিয়ে যাওয়ার সময় তা ফেটে দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে জখম হন। দীর্ঘ সময় চিকিৎসার পর তিনি সুস্থ হয়েছেন।

আরও পড়ুন-দিল্লিতে কিষাণ মোর্চার অবস্থান বিক্ষোভকে সমর্থন করলেন কেকেএসএস-এর সভাপতি সমীর পূততুন্ড

তাঁর আরও অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে নিশীথ প্রামাণিক তাঁর কাছ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা নিয়েছিলেন। সম্প্রতি সেই টাকা ফেরত চাইতে গেলে সেই টাকা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন ফিরদৌস। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নিয়ে বারবার বিতর্ক সৃষ্টি হয়েছে। বিগত দিনে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে সোনার দোকানে ডাকাতি-সহ একাধিক মামলা রয়েছে। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছিল।

আরও পড়ুন-এবার রেলের বিজেপি ইউনিয়নেও ভাঙন  

যদিও গোটা বিষয়টি নিয়ে তৃণমূল নেতা উদয়ন গুহ বলেন, “পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন, কী রহস্য রয়েছে তা উন্মোচন হোক। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তাদের কীভাবে শাস্তি দেওয়া যায় সে ব্যাপারে পদক্ষেপ করা হোক।” ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

advt 19

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...