Saturday, May 16, 2026

আল কায়দার মন্তব্যে কাশ্মীর নিয়ে উদ্বেগ

Date:

Share post:

এবার সোশ্যাল মিডিয়া ব্যবহারে নেমে পড়ল আল কায়দা। আফগানিস্তান নিয়ে উল্লাসের সঙ্গে কাশ্মীর নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য। যা নিশ্চিতভাবেই উদ্বেগে ফেলবে নয়াদিল্লিকে। তালিবান যে আল কায়দার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলছে তা সোশ্যাল মিডিয়া পোস্টেই স্পষ্ট। আল কায়দা জঙ্গিদের অভিনন্দন জানিয়ে লিখছে, তালিবান দারুণ কাজ করেছে। আমেরিকাকে ওরা আফগানিস্তান থেকে তাড়িয়েছে। ওরা হেরেছে, তালিবান জিতেছে। এবার তালিবান নিজেদের মতো করে দেশ গড়বে। আমরা ওদের পাশে আছি। পাশাপাশি আল কায়দা কাশ্মীর নিয়েও মন্তব্য করেছে। সেখানে মানুষ ভাল নেই বলে মন্তব্য করে বুঝিয়ে দিয়েছে, তাদের পরবর্তী লক্ষ্য হল কাশ্মীর।

তাই এবার ‘ইসলামের শত্রু’দের হাত থেকে কাশ্মীরকে মুক্ত করার জন্য তালিবানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আল কায়দা। তালিবানকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে আল কায়দা বলেছে, “হে আল্লা, ইয়েমেন, সোমালিয়া, লেভান্ত, কাশ্মীর-সহ সমস্ত মুসলিম অধ্যুষিত এলাকাগুলি ইসলামের শত্রুদের হাত থেকে মুক্ত করো। বিশ্বজুড়ে সমস্ত মুসলিম বন্দিদের মুক্তি করে দাও।” আল কায়দার এই বিবৃতি প্রকাশ্যে আসায় বিশেষজ্ঞরা মনে করছেন জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা বা নাশকতার আশঙ্কা আরও বাড়তে চলেছে।

আরও পড়ুন- কাল থেকে বিশ্বভারতীর-আন্দোলনে নামতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ

advt 19

 

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...