Sunday, May 3, 2026

সিদ্ধার্থ শুক্লার ময়নাতদন্তের রিপোর্ট ও দেহ আজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে

Date:

Share post:

ময়নাতদন্ত শেষ হয়েছে ৷ কিন্তু সিদ্ধার্থ শুক্লার দেহ বৃহস্পতিবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। আজ শুক্রবার প্রয়াত টেলি অভিনেতার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷

এদিকে সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড৷ কেউই বিশ্বাস করতে পারছেন না , তার মতো একজন প্রতিভাবান অভিনেতা এত তাড়াতাড়ি ইহলোক ত্যাগ করলেন। কিভাবে সম্ভব হলো? কেন হলো? নানান প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে গোটা দেশজুড়ে । বলি ও টেলি জগতের বহু অভিনেতা-অভিনেত্রী সিদ্ধার্থ শুক্লার মৃত্যুকে শোকপ্রকাশ করেছেন৷

আরও পড়ুন- আফগানিস্তানের কুর্সিতে বসতে পারেন হিবাতুল্লা আখুনজাদা, ঘোষণা শীঘ্রই

‘হাম্পি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে সিদ্ধার্থের সঙ্গে কাজ করেছিলেন বরুণ ধাওয়ান৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে অভিনেতার বাড়ি যান বরুণ৷
বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় সিদ্ধার্থ শুক্লার নিথর দেহ৷ প্রাথমিক তদন্তের পর চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে টেলি জগতের জনপ্রিয় অভিনেতার৷ এদিকে বিগ বস ১৩-র বিজেতার আচমকা মৃত্যুতে হতবাক বলিউড৷ অনেকেই অভিনেতার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না৷ সোশাল মিডিয়াতেও সিদ্ধার্থের মৃত্যু নিয়ে নানা চর্চা চলছে৷ তবে কি মৃত্যুর নেপথ্যে অন্য কারণ রয়েছে? সেটা জানতে সিদ্ধার্থ শুক্লার দেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠায় পুলিশ৷ ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে তদন্তকারীরা৷

যদিও পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অস্বাভাবিক কারণে অভিনেতার মৃত্যু হয়নি৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সিদ্ধার্থ৷ একই দাবি চিকিৎসকদের৷ তবে পুলিশ মৃত্যুর কারণ নিয়ে আরও নিশ্চিত হতে চাইছে৷

তদন্তকারীরা জানিয়েছেন, অভিনেতার শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি৷ এটা কোনও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নয়৷ তবে এমন হাই প্রোফাইল কেসে পুলিশ সব দিক খতিয়ে দেখতে চায়৷ সেই জন্য তদন্তকারীরা এখন ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায়৷ কুপার হাসপাতালে অনেক রাত পর্যন্ত ময়নাতদন্ত চলে৷ দু’জন পুলিশ অফিসারের উপস্থিতিতে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়৷

 

advt 19

 

Related articles

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...