Tuesday, February 24, 2026

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন CR7

Date:

Share post:

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness Book of World Records)নাম তুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো( Cristiano Ronaldo)। আন্তর্জাতিক ম‍্যাচে দেশের হয়ে সর্বোচ্চ গোলের জন‍্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন CR7। গত বুধবার রাতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম‍্যাচে দুটি গোল করে সর্বাধিক গোল করার রেকর্ড গড়েন রোনাল্ডো। ১০৯টি গোল করে এত দিন ইরানের আলি দায়িকে সঙ্গে নিয়ে যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন তিনি। কিন্তু গত বুধবার রাতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি গোল করে টপকে যান আলি দায়িকে। আন্তর্জাতিক ফুটবলে এখন রোনাল্ডোর গোল সংখ্যা দাঁড়াল ১১১ ৷ ফলে তিনিই এখন এক নম্বরে ৷ আর এই বিরল কৃতিত্বের জন‍্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ঠাই পেলেনে পর্তুগিজ সুপারস্টার।

এদিন সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লেখেন,” গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডকে ধন‍্যবাদ। বিশ্ব রেকর্ড ভাঙার স্বীকৃতি পেতে সবসময় ভাল লাগে। চেষ্টা করব নতুন নম্বরের কীর্তিতে আরও উচ্চতায় নিজেকে নিয়ে যাওয়ার। নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাব এই চেষ্টাই করব।”

আরও পড়ুন:জল্পনার অবসান, ম‍্যানইউতে ৭ নম্বর জার্সি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

 

spot_img

Related articles

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...