Wednesday, April 29, 2026

ফের নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহের শুরুতেই রাজ্যজুড়ে বৃষ্টিপাতে পূর্বাভাস

Date:

Share post:

পেঁজা তুলোয় ভরা নীল আকাশ জানান দিচ্ছে বর্ষার দিন শেষ। এসেছে শরত। কিন্তু এখনই বৃষ্টির দাপট থেকে রেহাই নেই বঙ্গবাসীর। আজ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবত তৈরি হয়েছে। যার জেরে সোম ও মঙ্গলবার গোটা রাজ্যজুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতাতেও। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে নাকাল হতে হবে।

আরও পড়ুন:তুষারশৃঙ্গে বিরল বৃষ্টি, জমল ৭০০ কোটি টন জল

আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে সোমবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জেরে  উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বৃষ্টি বাড়বে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি। তবে আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলিতে।

যদিও আজ, শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতে কোনও সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দফতর সূত্রের খবর। গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চলগুলিতে জলীয়বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে।এর ফলে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

advt 19

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...