Thursday, May 14, 2026

টোকিও প‍্যারালিম্পিক্সে সোনার পদক জয় প্রমোদ ভগতের, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

টোকিও প‍্যারালিম্পিক্সে (tokyo paralympics)আরও একটি স্বর্ণপদক ভারতের ঝুলিতে। প‍্যারালিম্পিক্সে সোনার পদক পেলেন প্রমোদ ভগত( Promad Bhagat)। শনিবার  ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের এসএলথ্রি  ক্লাসের ফাইনাল জয় পান ভারতের প্রমোদ। ফাইনালে তিনি হারালেন ব্রিটেনের ড‍্যানিয়েল বেথেলকে। টুইট করে প্রমোদ ভগতকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির( Narendra modi)।

ম‍্যাচে শুরুটা ভালো না করলেও পরে দারুণ ভাবে ক‍্যামব‍্যাক করেন প্রমোদ। প্রথমার্ধে পিছিয়ে থাকে ভারতীয় শাটলার। তবে  বিরতির পর দারুণ ভাবে খেলায় ফেরেন প্রমোদ। ম‍্যাচের ফলাফল ২১-১৪, ২১-১৭।

এদিন প্রমোদকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন,” প্রমোদ ওর পারফরম্যান্সে ভারতবাসীর মন জয় করেছেন। উনি একজন চ‍্যাম্পিয়ন। প্রমোদের সাফল্য সবার কাছে প্রেরণা জোগাবে।”

আরও পড়ুন:জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু করতে মরিয়া সাদা-কালো কোচ চেরনিশভ

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...