Saturday, May 16, 2026

পিছোল তালিবানের সরকার গঠন, তালিবানের পৈশাচিক উল্লাসে প্রাণ গেল ১৮ জনের

Date:

Share post:

ঘণ্টায় ঘণ্টায় পাল্টাচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি। গোটা আফগানিস্তান তালিবানের দখলে এলেও ব্যতিক্রম ছিল পঞ্জশির। কিন্তু শনিবার সকালে তালিবানের দাবি, তারা পঞ্জশির দখল করেছে। শুধু তাই নয়, জয়োল্লাসে একের পর এক শূন্য গুলি চালাতে থাকে জঙ্গিরা। গুলি চালানোর ঘটনায় কমপক্ষে ১৮ জন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৪১ জন। তালিবানের এই পৈশাচিক উল্লাস দেখে শিউরে উঠেছে গোটা দুনিয়া।

যদিও তালিবানের পঞ্জশির জয়ের দাবি উড়িয়ে দিয়েছেন দেশের স্বঘোষিত প্রেসিডেন্ট আমারুল্লা সালেহ। তিনি বলেছেন, পঞ্জশিরে জোর লড়াই চলছে। তবে তালিবান এখানে এখনও থাবা বসাতে পারেনি। নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদ ট্যুইট করেছেন, পঞ্জশির দখলের খবর সম্পূর্ণ মিথ্যা। জেনে রাখবেন, যেদিন পঞ্জশির দখল হবে সেটাই আমার শেষ দিন। তবে তালিবানের দাবি, মাসুদ ও আমারুল্লা পঞ্জশির ছেড়ে পালিয়েছেন। যদিও সালেহ এবং মাসুদ দু’জনেই জানিয়েছেন, তাঁরা পঞ্জশিরেই আছেন। এদিনই দেশের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই নর্দার্ন অ্যালায়েন্স ও তালিবান উভয়পক্ষকেই আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিতে অনুরোধ করেছেন।

এরই মধ্যে শনিবার বিকেলে তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, খুব সম্ভবত তাঁরা দু-একদিনের মধ্যেই সরকার গঠনের খবর জানাবেন। জানিয়ে দেবেন নতুন মন্ত্রীদের নাম। এই মুহূর্তে নতুন মন্ত্রীদের নাম এখনও চূড়ান্ত হয়নি। সে কারণেই তাঁরা এখনই কোনও মন্ত্রীর নাম ঘোষণা করছেন না।
তালিবানের জমানায় এমনিতেই নারীরা চরম সংকটে পড়েছেন। এরই মধ্যে সেদেশের যৌনকর্মীদের সংকট আরও বাড়তে চলেছে। সূত্রের খবর, তালিবানের পক্ষ থেকে দেশের যৌনকর্মীদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। যাঁরা যৌন পেশায় যুক্ত আছেন, তালিবানরা তাঁদের মৃত্যুদণ্ড দিতে চায়। দেশের কোন কোন এলাকায় যৌনকর্মীরা লুকিয়ে থাকতে পারেন ইতিমধ্যেই তার খোঁজ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি পর্ন সাইটগুলিতে চলছে তল্লাশি।

আরও পড়ুন- ভবানীপুরে কী প্রার্থী দেবে কংগ্রেস? কলকাতায় এসে যা জানালেন AICC নেতা সলমান খুরশিদ

advt 19

 

Related articles

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...