Thursday, May 14, 2026

ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার কয়েক কোটির সোনার বিস্কুট

Date:

Share post:

বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল কয়েক কোটির সোনার বিস্কুট। পলাতক অভিযুক্ত।
শনিবার গভীর রাতে বাংলাদেশ থেকে এক পাচারকারী সোনার বিস্কুট নিয়ে এদেশে ঢুকছিল বলে জানিয়েছে বিএসএফ।  সেই সময়, ১১২,নম্বর ব্যাটেলিয়ান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয় ওই ব্যক্তিকে দেখে।
বিএসএফ ওই ব্যক্তির কাছে যেতেই সোনার বিস্কুটের প্যাকেট ফেলে পালিয়ে যায় সে। ফেলে যাওয়া প্যাকেট বাজেয়াপ্ত করে বিএসএফ। তার থেকে উদ্ধার হয়েছে ২৪ টি সোনার বিস্কুট। যার ওজন ২ কেজি ৬০০গ্রাম। বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। এই সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে অবৈধ ভাবে ঢুকছিল।
সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা সোনার বিস্কুট গুলো ঘোজাডাঙ্গা শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক কোনও পাচার চক্রের যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে বিএসএফ ।

 

advt 19

 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...