Monday, April 13, 2026

তালিবানদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারালেন মাসুদের মুখপাত্র ফাহিম দাস্তি, শোকস্তব্ধ পঞ্জশির

Date:

Share post:

শনিবার রাত থেকেই তালিবানদের আক্রমণ তীব্রতর হয়ে উঠেছে পঞ্জশিরে। সেই আক্রমণে তালিবানের বিরুদ্ধে লড়াইয়ে মৃত্যু হল পঞ্জশিরের অন্যতম নেতা আহমেদ মাসুদের মুখপাত্র ফাহিম দাস্তির। স্বভাবতই শোকের ছায়া পঞ্জশিরে। ফাহিদের মৃত্যুকে ‘শহিদ’ বলে একটি ফেসবুক পোস্টও করেছে প্রতিরোধ বাহিনী।

রবিবারই আফগানিস্তানের জাতীয় প্রতিরোধ বাহিনীর তরফে ফেসবুক পোস্ট করে ফহিমের মৃত্যুর খবর জানানো হয়। ওই পোস্টে বলা হয়, ‘গভীর দু:খের সঙ্গে জানাচ্ছি আজ আমরা দু’জন ভাই, সহকর্মী এবং যোদ্ধাকে হারিয়েছি। আমির সাহেব আহমেদ মাসুদের অফিসের প্রধান ফাহিম দাস্তি এবং জেনারেল সাহিব আব্দুল ওয়াদুদ ঝোর। তোমাদের জানায় শহিদের সম্মান।’ এক আফগান সাংবাদিকও ফাহিম দাস্তির মৃত্যু নিয়ে টুইট করেছেন। উত্তরের জোটের মোট চার জন গুরুত্বপূর্ণ নেতার মৃত্যুর কথা রবিবার টুইটারে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:পঞ্জশিরকে তালিবানদের হাত থেকে বাঁচাতে রাষ্ট্রপুঞ্জের কাছে সাহায্যের আর্জি সালেহের

গতমাসেই এক সাক্ষাৎকারে ফাহিদ দাস্তি বলেছিলেন,  “প্রতিরোধ বাহিনী কেবল পঞ্জশিরের জন্য নয়, গোটা আফগানিস্তানের জন্য লড়াই করছে।  আমরা আফগান, মহিলা এবং সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে উদ্বিগ্ন। তালিবানকে অধিকার এবং সাম্যের নিশ্চয়তা দিতে হবে।’’

এদিকে পঞ্চশিরের প্রতিরধ বাহিনীর শীর্ষ নেতা আহমেদ মাসুদ যুদ্ধ শেষ করে তালিবানদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবও দেন। পোস্টে তিনি লেখেন,” ‘‘তালিবান যদি পঞ্জশিরে হামলা করা বন্ধ করে তা হলে শান্তি স্থাপনের লক্ষ্যে উত্তরের জোট যুদ্ধ থামিয়ে তালিবানের সঙ্গে কথা বলতে রাজি।’’তিনি আরও জানান, তালিবানরা পঞ্জশির ও আন্দারাবে হামলা চালানো বন্ধ করলে তবেই তারাও যুদ্ধ শেষ করবে। উলেমা কাউন্সিলের উপস্থিতিতে দুই পক্ষের তরফেই বড় বাহিনী নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন মাসুদ। সম্ভবত, ফাহিমের মৃত্যুর পরই এই সিদ্ধান্ত নিয়েছেন মাসুদ।

advt 19

Related articles

কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

বাংলার দুই দফা নির্বাচনের ভোটার তালিকা (West Bengal Voter List) ফ্রিজ হয়ে গিয়েছে। অথচ বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেট (Logical...

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...