Wednesday, April 8, 2026

বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতেই এবার হবে পিসিআর টেস্ট

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে করোনার পিসিআর টেস্টের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম শুরু হবে।এই যন্ত্রের মাধ্যমে চার ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট করাতে পারবেন যাত্রীরা।প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর মেশিন বসানো হচ্ছে।জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন দেশ থেকে নতুন করে শর্ত দেওয়া হচ্ছে যে ফ্লাইটের চার, ছয় বা আট ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে। বেশ কয়েকটি দেশ থেকেই এই শর্ত দেওয়া হয়েছে। এর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়ছে যে বিমানবন্দরেই পিসিআর টেস্ট করানোর একটি মেশিন বসানোর হবে।

আরও পড়ুন – চিন-তালিবান গোপন আঁতাত নিয়ে কটাক্ষ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের
বিশ্বের সব বিমানবন্দরেই এখন এই ধরণের টেস্ট হচ্ছে জানিয়ে সচিব বলেন, “যে যে দেশে যাবেন, সে অনুযায়ী তার প্রয়োজন মতো সে বিমানবন্দর থেকেই টেস্ট করাতে পারবেন।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন দেশ থেকে এখন নতুন করে শর্ত দেওয়া্ হচ্ছে যে, ফ্লাইয়ের ৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে।দুই বা তিনদিনের মধ্যে এয়ারপোর্টেই একটা টেস্টিং ফ্যাসিলিটিজ করা। অন্যান্য দেশেও যেরকম আছে। যাতে ফ্লাই করার চার ঘণ্টার মধ্যে ওনারা টেস্ট করতে পারেন।
তিনি বলেন, আমাদের আন্তর্জাতিক ফ্লাইট যাচ্ছে তিনটি বিমান বন্দর থেকে।ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দর এই মেশিন বসানো হচ্ছে।
পিসিআর টেস্টে এতে চার ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে। বিদেশ যেতে হলে যাত্রীদের এ পরীক্ষার নেগেটিভ ফল থাকতে হয়। বিমানবন্দরে পিসিআর পরীক্ষার ব্যবস্থা না থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

 

advt 19

 

Related articles

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...