Thursday, May 7, 2026

পুজোর আগেই ১৫০ রাস্তা সংস্কার, ৩০ পার্ক সাজিয়ে তোলার সিদ্ধান্ত হাওড়া পুরসভার

Date:

Share post:

বড় সিদ্ধান্ত নিল হাওড়া পুরসভা৷ দুর্গাপূজার আগেই ছোট- বড় প্রায় ১৫০ রাস্তার সংস্কার করবে পুরসভা। পাশাপাশি ৩০টি পার্ককেও সাজিয়ে তোলা হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরসভা একথা জানিয়েছেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। একইসঙ্গে হাওড়ায় জমা জল সরানোর জন্যে পুরসভা, সেচ দফতর ও কেএমডিএ-এর সঙ্গে যৌথভাবে সমস্যার সমাধানের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। হাওড়ার নিকাশি পাম্পগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে কেএমডিএ। সেগুলিকে জল নামানোর কাজে যথাযথভাবে লাগানোর জন্য আলোচনাও হয়েছে৷ হাওড়ার নিকাশি নালাগুলি দিয়ে বয়ে আসা জলবহন করে একাধিক সেচ খাল। সেগুলির জলবহন ক্ষমতা কম থাকায় অনেক ক্ষেত্রেই পুর এলাকার জল বেরিয়ে যেতে অনেক সময় লাগে। সেচখালগুলির জলবহন ক্ষমতাও খতিয়ে দেখেন সেচ দফতরের আধিকারিকরা।

advt 19

 

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...