Tuesday, June 16, 2026

মাঞ্জা সুতোর দুর্ঘটনা এড়াতে মা উড়ালপুলে শুরু ফেন্সিং-এর কাজ, ৬ ঘণ্টা বন্ধ যানচলাচল

Date:

Share post:

দুর্ঘটনা অহরহ লেগেই থাকে। সম্প্রতি তা আরও বেড়েছে। মা উড়ালপুলে মাঞ্জা সুতো থেকে হওয়া দুর্ঘটনায় গত তিনমাসে  মোট ১২ জন বাইকারোহী জখম হয়েছেন। তাই দুর্ঘনা এড়াতে উড়ালপুলের দু’পাশে ফেন্সিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ।  প্রশাসনের তরফে জানানো হয়েছে বুধবার রাত থেকে প্রতিদিন ৬ ঘণ্টা করে আগামী ১৫ দিন বন্ধ থাকবে মা উড়ালপুলে যান চলাচল। রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে শহরের অন্যতম ব্যস্ত এই উড়ালপুলের যানচলাচল।

আরও পড়ুন:C/o ডানলপ ফুটপাথের ইরা আসলে কে?

এর আগে পরীক্ষামূলক ভাবে ঘেরা হয়েছিল উড়ালপুলের কিছু অংশ। তবে এবার টেন্ডর ডেকেই ফেন্সিংয়ের কাজ শুরু করেছে কেএমডিএ। ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই কাজ চলবে বলে জানিয়েছে চলবে বলে কেএমডিএ সূত্রের খবর।

কেএমডিএ-এর তরফে জানানো হয়েছে, আপাতত সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসমুখী লেনের বাঁ দিক ঘেঁষে ৯০০ মিটার জূড়ে ফেন্সিং দেওয়া হবে। রাস্তার দু’ধারে ৪ মিটার উচ্চতার বেষ্টনী থাকবে। মাঝের অংশে ৫ মিটার উচ্চতায় থাকবে লোহার তাঁর। যাতে মাঞ্জা সুতো কোনওভাবেই বাইকারোহীর মাথা বা গলার কাছাকাছি পৌঁছতে না পারে।

advt 19

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...