Thursday, May 7, 2026

ফের ত্রিপুরায় CPIM-এর মিছিলে হামলা, বিজেপির বিরুদ্ধে ভিডিও প্রকাশ বামেদের

Date:

Share post:

বুধবারের পরে বৃহস্পতিবারও ত্রিপুরায় (Tripura) আক্রান্ত সিপিআইএম (CPIM)। অভিযোগ, বৃহস্পতিবার, ভোরে আগরতলায় সিটু নেতার বাড়ি ও শ্রমিক সংগঠনের অফিসে হামলা চালানো হয়। হামলার ঘটনায় বিজেপি জড়িত বলে অভিযোগ করে বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে বামেরা। হামলার ঘটনায় এক বিজেপি কর্মীকে চিহ্নিত করে তৃণমূলের তরফেও ভিডিও প্রকাশ করা হয়েছে।

এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করে বামেরা। পাশাপাশি, গণ্ডাছড়া থানা ঘেরাও করে বিক্ষোভও দেখান সিপিআইএম কর্মীরা। বিজেপি স্বৈরাচারী শাসক বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মানিক সরকার।

আরও পড়ুন:ভবানীপুরের দলীয় ভোটারদের তৃণমূলকেই সমর্থন করার বার্তা দিলেন অধীর চৌধুরি

বুধবার, থেকেই সিপিআইএমের উপর বিজেপির হামলার ঘটনায় অগ্নিগর্ভ ত্রিপুরা। আগরতলা, উদয়পুর, বিশালগড়ে দফায় দফায় সংঘর্ষ বাধে। বুধবার, বিকেলে উদয়পুরে সিপিআইএমের (Cpim) মিছিল ছিল। অভিযোগ, সেখান থেকে অশান্তির সূত্রপাত। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হন। এই খবর ছড়িয়ে পড়তেই জায়গায়-জায়গায় বামেদের উপর হামলা শুরু হয়।আগরতলায় (Agartala) সিপিআইএমের সদর দফতর দশরথ ভবন, ভানু ভবনে ভাঙচুর চালানো হয়। আগরতলায় সংবাদপত্রের দফতরেও হামলার ঘটনা ঘটে। গাড়িতে আগুন ধরানো হয়, ভাঙচুরও চালানো হয়। সব ক্ষেত্রেই অভিযোগের তির বিজেপির (Bjp) বিরুদ্ধে। উদয়পুরে একাধিক বাড়ি-দোকানে হামলা চালানো হয়। বিশালগড়ে আগুন লাগিয়ে দেওয়া হয় সিপিআইএমের দুটি দলীয় কার্যালয়ে। দলের সম্পাদক মণ্ডলীর সদস্যর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এক্ষেত্রেও বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে বামেরা।

হামলার খবর পেয়েই সিপিআইএমের রাজ্য দফতরে যান তৃণমূল নেতৃত্ব। সংবাদপত্রর দফতরেও যান তাঁরা। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), সুস্মিতা দেবরা (Sushmita Dev)।

advt 19

 

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...