Thursday, May 7, 2026

ভবানীপুরে ফিরবে না জামানত, তাই ভোট ঠেকাতে হাত মিলিয়ে কোর্টে গেরুয়া-লাল শিবির

Date:

Share post:

ভবানীপুরের উপনির্বাচনে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত নিশ্চিত৷ তাই ওই নির্বাচন ঠেকাতে এবার হাত মিলিয়েছে বিজেপি এবং সিপিএম৷ নির্বাচন কমিশন ভবানীপুর-সহ তিন কেন্দ্রে ভোটের নির্ঘন্ট প্রকাশ করেছে৷ কিন্তু এখনও এই দুই দল মরিয়া হয়ে ভবানীপুরের নির্বাচন আটকাতে মরিয়া হয়ে নেমেছে৷ তাদের প্রার্থীদের জামানত যে বাজেয়াপ্ত হবে, তা ওই দুই দলই জানে৷ নির্বাচন কমিশনে বিজেপির আপত্তি ধোপে টেঁকেনি৷ গেরুয়া শিবির বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রার্থী খুঁজে না পেলেও, সিপিএম তাদের জোটসঙ্গী কংগ্রেসকে তোয়াক্কা না করে এবং জোট ভেঙ্গে ঘোষণা করে দিয়েছে লাল-প্রার্থীর নাম৷ ওদিকে ভবানীপুরে লজ্জাজনক হার ঠেকাতে গেরুয়া এবং লাল শিবির তাদের শেষ ভরসা হাইকোর্টেও পা রেখেছে৷ আর কোনও অভিযোগ তুলতে ব্যর্থ হয়ে দুর্বলতম অভিযোগ এনে হাইকোর্টে মামলা রুজু হয়েছে৷ এই দুই দল বলেছে, কেন রাজ্যের মুখ্যসচিব একটিমাত্র কেন্দ্রের জন্য ভোট চাইলেন।মুখ্যসচিবের এই চিঠি সংবিধান বিরোধী। ওই চিঠি বাতিলের আর্জি জানিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে৷ এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে সোমবার ৷ দুই আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী চট্টোপাধ্যায় এই মামলা করেছেন৷

আরও পড়ুন:পর্ণশ্রী জোড়া খুন কাণ্ড: জড়িত একাধিক হত্যাকারী?

 

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...