Monday, June 15, 2026

ধোনির বিরুদ্ধে স্বার্থ সঙ্ঘাতের অভিযোগ আনল মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ডের এক সদস্য

Date:

Share post:

গত বুধবারই টি-২০ বিশ্বকাপের ( T-20 world cup) দল ঘোষণা করেছে ভারত( India)। সেই সঙ্গে দলের মেন্টর হিসেবে মহেন্দ্র সিং ধোনির( Ms Dhoni) নাম ঘোষণা করেন  নির্বাচকরা। মেন্টর হিসেবে ধোনির নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ধোনির বিরুদ্ধে উঠল স্বার্থ সঙ্ঘাতের অভিযোগ। ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলে অভিযোগ জমা পড়েছে বলে খবর।

মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ডের এক সদস্য সঞ্জীব গুপ্ত ধোনির বিরুদ্ধে স্বার্থ সঙ্ঘাতের অভিযোগ করেছেন বোর্ডে কাছে। তিনি বলেন,”আইপিএল-এ চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক ধোনি। তিনি কি ভাবে ভারতীয় দলের মেন্টরের ভুমিকায় থাকতে পারেন? বোর্ডের নিয়ম অনুযায়ী এক ব্যক্তি দুটো আলাদা দায়িত্বে থাকতে পারবেন না।”

যদিও সূত্রের খবর,এই নিয়ে খুব একটা চিন্তিত নয় বিসিসিআই।

আরও পড়ুন:ফের ভারতীয় দলে করোনার থাবা, আক্রান্ত দলের এক সাপোর্ট স্টাফ

 

Related articles

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...